Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপ

আমিরুলের হ্যাটট্রিকে দ.কোরিয়াকে হারাল বাংলাদেশ

আমিরুলের হ্যাটট্রিকে দ.কোরিয়াকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:০১:০০

অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে আলো ছড়িয়ে চলেছেন আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন তিনি।

 আজ ক্রস-ওভারে (সেমিফাইনাল) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গেও করলেন হ্যাটট্রিক। তাতে ৫-৩ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ৮ ডিসেম্বর অস্ট্রিয়াকে হারালে ১৭তম হয়ে বিশ্বকাপ শেষ করবে আমিরুলের দল।

ভারতের মাদুরাইতে শুরুটা ছিল দক্ষিণ কোরিয়ার। ১০ ও ২০ মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। দুটিই করেছেন লি মিনহিয়োক। এরপর ২১,২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিন গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল।

৫২ মিনিটে বাংলাদেশ ওবায়দুল জয়ের গোলে স্কোর ৪-২ করে বাংলাদেশ। পরের মিনিটে দক্ষিণ কোরিয়া ব্যবধান কমিয়ে আনে। ৬০ মিনিটে রকিবুল হাসানের গোলে ৫-৩ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

‎গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করেছিল সিগফ্রিড আইকম্যানের দল। অন্য দুই ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৫-৩ গোলে এবং আরেকটিতে ফ্রান্সের কাছে ৩–২ গোলে হেরেছে। এবার কোরিয়াকে হারিয়েই দিল বাংলাদেশ।

আরও