২০২৬ সালের খেলার ক্যালেন্ডার
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ ০৬:০৭:০০
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
মেয়েদের ক্রিকেটও ব্যস্ত থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। ইংল্যান্ডে জুন-জুলাইয়ে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এছাড়া ২০২৬ সালে রয়েছে ফুটবল বিশ্বকাপ, এশিয়ান গেমসের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ রয়েছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। একনজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালের গুরুত্বপূর্ণ খেলার সূচি।
অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
১৫ জানুয়ারি-৬ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ে ও নামিবিয়া
আফ্রিকান কাপ অব নেশনস: ফাইনাল
১৮ জানুয়ারি, রাবাত
টেনিস: অস্ট্রেলিয়ান ওপেন
১৮ জানুয়ারি-১ ফেব্রুয়ারি, মেলবোর্ন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
১৮ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি, নেপাল
বিপিএল: ফাইনাল
২৩ জানুয়ারি, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ (পুরুষ)
৭ ফেব্রুয়ারি-৮ মার্চ, ভারত-শ্রীলঙ্কা
নারী এশিয়ান কাপ
১-২১ মার্চ, অস্ট্রেলিয়া
আইপিএল
২৬ মার্চ-৩১ মে, ভারত
বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: প্লে-অফ
২৬-৩১ মার্চ
এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব
৩১ মার্চ, বাংলাদেশ-সিঙ্গাপুর, ভেন্যু সিঙ্গাপুর

এফএ কাপ ফাইনাল
১৬ মে, ওয়েম্বলি
ইউরোপা লিগ ফাইনাল
২০ মে, ইস্তাম্বুল
টেনিস: ফ্রেঞ্চ ওপেন
২৪ মে-৭ জুন, প্যারিস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
৩০ মে, বুদাপেস্ট
বিশ্বকাপ ফুটবল
১১ জুন-১৯ জুলাই, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১২ জুন-৫ জুলাই, ইংল্যান্ড
টেনিস: উইম্বলডন
২৯ জুন-১২ জুলাই, লন্ডন
উয়েফা সুপার কাপ
১২ আগস্ট, সালজবুর্গ
বিশ্বকাপ হকি (নারী ও পুরুষ)
১৪-৩০ আগস্ট, বেলজিয়াম ও নেদারল্যান্ডস
টেনিস: ইউএস ওপেন
৩০ আগস্ট-১৩ সেপ্টেম্বর, নিউইয়র্ক
ওয়ার্ল্ড অ্যাথলেটিকস আলটিমেট চ্যাম্পিয়নশিপ
১১-১৩ সেপ্টেম্বর, বুদাপেস্ট
এশিয়ান গেমস
১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর, আইচি ও নাগোয়া
টেনিস: ডব্লুটিএ ফাইনালস
৭-১৪ নভেম্বর, রিয়াদ
টেনিস: এটিপি ফাইনালস
১৫-২২ নভেম্বর, তুরিন