Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

হিন্দুকেই অধিনায়ক করেছে বাংলাদেশ : খোঁচা দিলেন বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা

হিন্দুকেই অধিনায়ক করেছে বাংলাদেশ : খোঁচা দিলেন বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:৫৬:০০

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘বহিষ্কার’ ইস্যুতে এবার বিসিসিআইকে খোঁচা দিলেন বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা কেসি ত্যাগী। খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করে বাংলাদেশ যথেষ্ট কড়া বার্তা দিয়েছে। তাই তারকা পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভেবে দেখা উচিত। এর আগে শশী থারুর এবং আসাদুদ্দিন ওয়েইসির মতো বিরোধী নেতারা মোস্তাফিজুর ইস্যু নিয়ে মুখ খুলেছেন। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্বের মুখে মোস্তাফিজুর ইস্যুর সমালোচনা এই প্রথম।

মোম্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকি আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। এমন পরিস্থিতিতেই মুস্তাফিজুরকে আইপিএল থেকে ‘নিষিদ্ধ’ করে দেওয়া নিয়ে মুখ খুললেন বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা কেসি ত্যাগী।

 তিনি বলেন, “ভারতীয় উপমহাদেশে বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস ছড়াচ্ছে। আর বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ভার‍তীয়রা ক্ষিপ্ত। বিসিসিআই হয়তো সেই আবেগকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে।”

জেডিইউ নেতা আরও বলেন, “আমি মনে করি রাজনীতির প্রভাব খেলায় পড়া একেবারেই উচিত নয়। বাংলাদেশ যখন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে দলের অধিনায়ক নির্বাচন করতে পারে, তাহলে আমাদেরও সিদ্ধান্তটা ভেবে দেখা উচিত। সংখ্যালঘু ক্রিকেটারকে অধিনায়ক নির্বাচন করে বাংলাদেশ কিন্তু খুবই শক্তিশালী বার্তা দিয়েছে।”

 

আরও