Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

শামীমের ৪৩ বলে ৮১ রানের পরও হারল ঢাকা

শামীমের ৪৩ বলে ৮১ রানের পরও হারল ঢাকা
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৯:০০

শেষ দুই ওভারে জয়ের জন্য ঢাকা ঢাকা ক্যাপিটালসের দরকার ছিল ৪৫ রান। ততক্ষণে সিলেট টাইটান্স বোলারদের দাপটে ঢাকা হারিয়েছে ৮ উইকেট। ক্রিজে স্বীকৃত ব্যাটার কেবলই শামীম হোসেন।

এরপর তাণ্ডব চালিয়ে একা হাতে লড়াই করলেন শামীম। তাতে শেষ বলে ৬ হলেই ‘টাই’ হত ম্যাচ। সিলেটের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ৫০ করার পর বল হাতে নেন ৪০ রানে ৩ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন এই আফগান অলরাউন্ডার।

এছাড়া সিলেটের হয়ে পারভেজ হোসেন ইমন করেন ৩২ বলে ৪৪ রান। মোহাম্মদ আমির নেন ৩০ রানে ২ উইকেট।

মোহাম্মাদ আমির শেষ ওভারের প্রথম পাঁচ বলে দিয়েছিলেন ২০ রান। কিন্তু শেষ বলে আর ছক্কা মারতে পারেননি শামীম। ৪৩ বলে অপরাজিত ৮১ করেও ট্র্যাজেডির নায়ক তিনি। ঢাকাকে ৬ রানে হারায় সিলেট। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। জবাবে ঢাকার ইনিংস থেমেছে ১৬৭ রানে।

প্রথম দুই ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ১ রান করেছিল সিলেট। শুরুর চাপ সামলেই নেন সাইফ হাসান ও উসমান খান। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন উসমান। ১৫ বলে ২১ রান করেন তিনি।

পরের বলেই আউট হন সাইফ। তার ব্যাট থেকে আসে ৯ রান। রানের দেখা পাননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর নাসির হোসেন করেন মাত্র ৫ রান।

মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় ঢাকা। ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৬ রান। ১৯ বলে ২৩ রানে সাব্বির আউট হন। আর পরের উইকেটে নেমে ১০ বলে ৮ রান করেন ইমাদ ওয়াসিম। আর রানের দেখা পাননি মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে তাসকিন আহমেদকে নিয়ে শেষ ওভার পর্যন্ত খেলে যান শামীম হোসেন। মাত্র ৩২ বলে ফিফটি পূরণের পর ৪৩ বলে করেন ৮১ রানে। অপরাজিত থাকেন তিনি। আর ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তাসকিন।

 

 

 

আরও