Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর জানতেন না বিসিসিআইয়ের কর্তারাই!

মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর জানতেন না বিসিসিআইয়ের কর্তারাই!
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ০৬ জানুয়ারি, ২০২৬ ১৩:০৩:০০

 মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার খবর  জানতেন না বিসিসিআইয়ের কর্মকর্তারাই! নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানান, মোস্তাফিজুরকে বাদ দেওয়ার খবর মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছেন। তাদের মতামত বা আলোচনা ছাড়াই মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের একেবারে শীর্ষ নেতৃত্ব। ফলে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি গণতান্ত্রিকভাবে নিয়েছে বিসিসিআই?

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি।

সংবাদমাধ্যমটি জেনেছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের একদম শীর্ষ পর্যায় থেকে। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক অফিশিয়াল ‘‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, ‘আমরা মিডিয়া থেকে এটা (মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত) জেনেছি। কোনো আলোচনা হয়নি। আমাদের কাছ থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’’

প্রশ্ন উঠছে, মোস্তাফিজুরের মতো স্পর্শকাতর ইস্যুতে কি একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড? বিসিসিআইয়ের উপর অন্য কোনও পক্ষের চাপেই কি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উত্তর অজানা।

এর প্রতিক্রিয়ায়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও কথা বলবেন না, জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। 

 

 

 

আরও