Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ না গেলে ভারতের আর্থিক ক্ষতি কত?

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ না গেলে ভারতের আর্থিক ক্ষতি কত?
ক্রীড়া ডেস্ক
সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬ ১৬:২২:০০

 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার কথা স্পষ্টই জানিয়ে দিয়েছে বিসিবি। ভারতীয় মিডিয়াই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান জয় শাহ নিজে নতুন সূচি তৈরির উদ্যোগও নিয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এখন প্রশ্ন, ম্যাচের ভেন্যু বদল হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি-র আর্থিক ক্ষতি কতটা হবে, বা আদৌ কোনও ক্ষতি হবে কি না। পুরোটাই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর। বাংলাদেশের ম্যাচগুলি কি শেষ পর্যন্ত সত্যিই সরিয়ে নেওয়া হবে, না কি কোনও ভাবে অদলবদল করা হবে বা অন্য ম্যাচের মাধ্যমে পূরণ করা হবে। এর উপরই নির্ভর করবে ভারতের কতটা ক্ষতি হবে।

 

বিসিসিআই-এর কত ক্ষতি হতে পারে

আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। যেহেতু ভারতীয় বোর্ড কেবল বিশ্বকাপের আয়োজক, ফলে টিকিট বিক্রির পুরো অর্থ তারা পাবে না। সেই কারণে টিকিট বিক্রির ক্ষতি বোর্ডের গায়ে তেমন লাগবে না।

বিসিসিআই এর মূল ক্ষতি হতে পারে ম্যাচ-ডে সারপ্লাস (উদ্বৃত্ত আয়), স্থানীয় স্পনসরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড (ভিআইপি বক্স) থেকে।

তিনটি সম্ভাব্য পরিস্থিতি

পরিস্থিতি ১: যদি বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে অন্য কোনও ম্যাচ না দেওয়া হয় সে ক্ষেত্রে টিকিট বিক্রি বাবদ সম্ভাব্য ক্ষতির পরিমাণ ৭ থেকে ৩০ কোটি রুপির মধ্যে হতে পারে (যদি ৬০-৯০% দর্শক উপস্থিতি এবং টিকিটের গড় দাম ৫০০-১,৫০০ টাকা ধরা হয়)।

 

পরিস্থিতি ২: যদি বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে অন্য ম্যাচ দেওয়া হয় এ ক্ষেত্রে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। কারণ, টিকিট তখনও বিক্রি হবে। যদিও তা নির্ভর করবে কতটা আকর্ষণীয় ম্যাচ দেওয়া হবে, তার উপর। তবে বাংলাদেশ-ইতালি বা বাংলাদেশ-নেপাল ম্যাচের চেয়ে বেশি আকর্ষণীয় ম্যাচ পাওয়া কঠিন হবে না। কিন্তু সে ক্ষেত্রে যে কেন্দ্র থেকে ম্যাচ সরিয়ে ইডেন বা ওয়াংখেড়েতে দেওয়া হবে, সেই কেন্দ্রগুলি কতটা আপত্তি করবে, সেটিও দেখার বিষয়।

 

পরিস্থিতি ৩: আইসিসি যদি কেবল ভেন্যু বা তারিখ অদলবদল করে ভারতের ম্যাচের সংখ্যা ঠিক রাখে, তবে ক্ষতির পরিমাণ হবে নগণ্য। সে ক্ষেত্রে কেবল লজিস্টিকস এবং নতুন করে পরিকল্পনার খরচটুকুই হবে।

 

 

 

 

 

 

 

আরও