Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

টাইব্রেকারে চার শট ঠেকিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন সাফানভ

টাইব্রেকারে চার শট ঠেকিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন সাফানভ
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৫:০১:০০

ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। এর নায়ক গোলরক্ষক মাতভেই সাফানভ। অবিশ্বাস্য দৃঢ়তায় টাইব্রেকারে চারটি শট ঠেকান এই রুশ গোলরক্ষক।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতে শিরোপা জয়ের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতা ছিল ১-১ গোলে। এরপর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের দল। তাতে নিশ্চিত হয়েছে ২০২৫ সালে তাদের ষষ্ঠ শিরোপাও।

৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি। এরপর কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় শিরোপা ভাগ্য।

টাইব্রেকারে নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। সাউল নিগেসের নেওয়া দ্বিতীয় শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি।

ফিফা দ্য বেস্ট জেতার ২৪ ঘণ্টা পর টাইব্রেকার মিস করেছিলেন উসমান দেম্বেলে। নিজের শট উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর হয়ে দ্বিতীয় শট নিতে আসা পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায় পিএসজি।

লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শটও ঠেকিয়ে দিলে শিরোপা জয়ের উৎসবে মাতে পিএসজি।

 

আরও