চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, দেখে নিন নতুন সূচি
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪০:০০
সিলেট ও ঢাকা- এই দুই ভেন্যুতেই বিপিএল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এবারের বিপিএল হচ্ছে না।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আজ সাধারণ ছুটি। গতকাল সিলেট স্টেডিয়ামে বিপিএলে যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই দুইটা ম্যাচ স্থগিত করা হয়েছে। বিসিবি দুই দফা সূচি পরিবর্তনের পর নতুন সূচি অনুযায়ী ৪ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে হবে সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স এই দুই ম্যাচ।
আগামীকাল নতুন বছরের প্রথম দিন ও পরশু সিলেট স্টেডিয়ামে সূচি অনুযায়ী যে চার ম্যাচ হওয়ার কথা, সেগুলো হবে। আর ৫ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর কথা। পুরো চট্টগ্রাম পর্বের ম্যাচ এখন হবে সিলেটে।
চট্টগ্রামে বিপিএল না হওয়ার ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেছেন, ‘দুই ভেন্যুতে ম্যাচ নিয়ে আসতে হচ্ছে। চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখিত।’ ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে বিপিএলের ম্যাচ। আগের মতো ১৫ জানুয়ারি থেকেই ঢাকা পর্ব শুরু, ফাইনাল ২৩ জানুয়ারি।
নতুন সূচি :
১ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারি
দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
৪ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স
৫ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স
৭ জানুয়ারি
দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসে
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস
৮ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস
৯ জানুয়ারি
দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স
১১ জানুয়ারি
দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস
১২ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি
দুপুর ১টা, চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টায়, রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস
১৬ জানুয়ারি
দুপুর ২টা, রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারির্স
১৭ জানুয়ারি
দুপুর ১টা, রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস
১৯ জানুয়ারি
দুপুরে প্রথম এলিমেটর
সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার
২১ জানুয়ারি
দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি
ফাইনাল