এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে তামিম
সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৩:০০
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আমিরাতে শুরু হচ্ছে ১২ ডিসেম্বর। সেই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
যুব এশিয়া কাপে জায়গা হয়নি আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দেবাশীষ দেবার। চোটের কারণে নেই পেসার আল ফাহাদও।
দলে ফিরেছেন অফস্পিনার শেখ পারভেজ জীবন। সঙ্গে ৫ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৩ ডিসেম্বর আফগানদের বিপক্ষে। ফিরতি ম্যাচে ১৫ ডিসেম্বর নেপালের বিপক্ষে।
আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ১৭ ডিসেম্বর।
বাংলাদেশের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, ইকবাল হোসেন ইমন, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান রাফি, সানজীদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা।