Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড
ক্রীড়া ডেস্ক
সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬ ১৬:১৮:০০

 শঙ্কাটাই সত্যি হলো। ১৪ মাস দায়িত্বে থাকার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন রুবেন আমোরিম।

শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলোর বিপক্ষেও সুবিধা করতে পারছে না রেড ডেভিলরা। দলের এমন ব্যর্থতার কারণে চাকরি হারালেন ক্লাবটি হেড কোচ রুবেন আমোরিম। বুধবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ডাগআউটে আমোরিমের জায়গায় দেখা যাবে ক্লাবের ড্যারেন ফ্লেচারকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে ২০১৪ সালে ডেভিড ময়েসের পর স্থায়ী কোচ হিসেবে আমোরিমই সবচেয়ে কম সময় (১৪ মাস) টিকলেন।

ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বনিবনা যে হচ্ছে না, সেটা আকারে-ইঙ্গিতে গত শুক্রার বুঝিয়ে দিয়েছিলেন আমোরিম। বিশেষ করে দলবদলের বাজারে ক্লাব তাঁকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না—এ নিয়ে একটা ক্ষোভ কাজ করছিল তার মনে।

 লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সেই ক্ষোভ আর চেপে রাখতে পারেননি আমোরিম। সরাসরিই বলে বসেন, তিনি শুধু মাঠের কোচ হয়ে থাকতে চান না, বরং পূর্ণ ক্ষমতার ম্যানেজার হিসেবে কাজ করতে চান। 

তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জানিয়ে দিল, আমোরিমের সঙ্গে তাদের পথচলা শেষ।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থেকে মৌসুম শেষ করতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। ক্লাবের কর্মকর্তাদের মতে, আমোরিমের অধীনে দলের খেলায় দৃশ্যমান কোনো অগ্রগতি নজরে আসেনি।

২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ৬৩টি ম্যাচে মাত্র ২৫টিতে জয়ের মুখ দেখেছে আমোরিমের দল।

 

আরও