Beta
Logo

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
সকাল সন্ধ্যা ডেস্ক
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৪:০০

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি।

 

প্রথম আলো জানিয়েছে, ইসি সচিব আখতার আহমেদ আজ সোমবার বিকালে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসন রেখেছেন। তার এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন।

 

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
 

 

আরও