Beta
Logo

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান
সকাল সন্ধ্যা ডেস্ক
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০১:০০

নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার একদিন পর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বাসস জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে তিনি তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

 

সচিবালয়ে পৌঁছালে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় অর্জন করে। এই নির্বাচনে দলটি ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় লাভ করে।

 

বিএনপির এই নিরঙ্কুশ জয়ের পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

 

বুধবার দায়িত্ব গ্রহণের দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।

 

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

আরও