Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

ভিলাকে থামাল আর্সেনাল, হোঁচট চেলসি-ইউনাইটেডের

ভিলাকে থামাল আর্সেনাল, হোঁচট চেলসি-ইউনাইটেডের
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:১১:০০

টানা ১১ ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল অ্যাস্টন ভিলা। তাদের থামাল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল।

৪৮ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য ১৯টি শট নেয় স্বাগতিক আর্সেনাল, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে বল পজেশনে কিছুটা এগিয়ে থাকা ভিলা ৯ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে। 

ম্যাচের সব গোলই হয়েছে বিরতির পর। আর্সেনালের হয়ে লক্ষ্যভেদ করেন- গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস।

১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে উনাই এমেরির ভিলা।

আর্সেনাল জিতলেও প্রিমিয়ার লিগের অপর ম্যাচে হোঁচট খেয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। আর লিগ টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ সমতায় মাঠে ছাড়ে ইউনাইটেড।

একটি করে ড্র ও হারের পর গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ইউনাইটেড। কিন্তু বছরের শেষটা ভালো হলো না তাদের। ১৯ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা। সমান ম্যাচে চেলসির পয়েন্টও ৩০।

 

 

 

আরও