Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

বছরের শেষ র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট কমেছে বাংলাদেশের, শীর্ষেই স্পেন

বছরের শেষ র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট কমেছে বাংলাদেশের, শীর্ষেই স্পেন
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৮:০০

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন।  ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ১৮৭৭.১৮। দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিলের পয়েন্ট ১৮৭৩.৩৩, ১৮৭০, ১৮৩৪.১২ ও ১৭৬০.৪৬।

বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বরে অবস্থান করছে। তবে হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১।

র‍্যাঙ্কিংয়ে প্রথম ৩৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে আলজেরিয়া। মিশরের সঙ্গেই মূলত আলজেরিয়ার অবস্থান পরিবর্তন হয়েছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হয়েও সেরা দশের আরও কাছাকাছি আছে মরক্কো।

আফ্রিকা মহাদেশের এই দলটি ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে আগের মতোই ১১ নম্বরে। তাদের পয়েন্ট বেড়েছে ৩.২২। এই টুর্নামেন্টে রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছে।

 

আরও