Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

সেমিফাইনালে মিসর, সালাহর চারে চার

সেমিফাইনালে মিসর, সালাহর চারে চার
ক্রীড়া ডেস্ক
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ০৭:১৩:০০

 আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর মিসর। এ জয়ে চার বছর পর আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শেষ চারে উঠেছে তারা।

বুধবার দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের সেনেগালের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবেন সালাহ। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

 শেষ আটের ম্যাচে ওমর মারমৌশ ও রামি রাবিয়া প্রথমার্ধে গোল করে মিসরকে এগিয়ে নেন। আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিসরের তৃতীয় গোল করেন। গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আইভরি কোস্ট।

এবারের আফকনে নিজের খেলা চার ম্যাচের চারটিতেই গোল করেছেন সালাহ। এর আগে শেষ ষোলোয় বেনিনের বিপক্ষে এবং গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেছিলেন।

প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক জেতা হয়নি সালাহর। সেই অপ্রাপ্তি ঘুচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাহকে।

 

আরও