Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে ১৪ জানুয়ারি

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে ১৪ জানুয়ারি
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:২৭:০০

ফিফা ফুটবল বিশ্বকাপে নেই বাংলাদেশ।  তবে কোকো-কোলার উদ্যোগে বিশ্বকাপ ট্রফিটি ঢাকা আসছে আগামী বছরের ১৪ জানুয়ারি। কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘‘কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপের মূল ট্রফি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন। থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও।

 অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।

এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে।

আরও