Beta
Logo

শনিবার, ১৩ জুন, ২০২৬

‘বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে’

‘বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে’
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৫:০০

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলে কী কী ক্ষতি হতে পারে-এ নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। এমন সময়েই কিনা বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বিশাল মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার ও বিসিবির কর্তাব্যক্তিরা নিয়ে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সভা শেষে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বিসিবি প্রধান।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, হোস্ট কান্ট্রির জন্য সেটা একটা ব্যর্থতা।’’

আমিনুল ইসলাম যোগ করেন, ‘‘আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব গর্ববোধ করি। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি অলমোস্ট ২০০ মিলিয়ন লোকের খেলা দেখার...আমরা বিশ্বাস করতাম, প্রতিদিন আমাদের প্রত্যেকটা লোক ঘুম থেকে উঠে শুনতে পারবে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে এবং আইসিসি আমাদের আবেদনটা মেনে নিয়েছে।’’

এখনও বিশ্বকাপে খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’’

 

 

আরও