Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ‘অল বাংলাদেশ’ ফাইনাল আজ

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ‘অল বাংলাদেশ’ ফাইনাল আজ
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:৪১:০০

 ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ এর পুরুষ দ্বৈতের ফাইনালে মুখোমুখি বাংলাদেশের দুই জুটি। বৃহস্পতিবার শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের প্রথম সেমিফাইনালে গৌরব ও তানভীর জুটি ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে (২-১ সেটে) স্বদেশি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটিকে হারিয়ে ফাইনালে উঠে।

 আরেক সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শেষ পর্যন্ত মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটি থাইল্যান্ডের কুল্লাপাত লোথং ও তাছিন জুটিকে ১৭-২১, ২১-১৩ ও ২৫-২৩ পয়েন্টে (২-১ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ‘অল বাংলাদেশ’ ফাইনাল কোর্টে গড়াবে আজ শুক্রবার। বেলা ২টায় পাঁচটি ইভেন্টের ফাইনাল খেলা শুরু হবে।

ক’দিন আগেই কানাডার টরেন্টো থেকে ব্রোঞ্জ পদক জিতে এসেছিলেন আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি। টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে তারা এই পদক জিতেছিলেন। তবে স্বদেশের মাটিতে ব্যর্থ হয়েছেন তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় এই জুটি।

 

 

আরও