Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, ছাড়িয়ে গেলেন হলান্ড

রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, ছাড়িয়ে গেলেন হলান্ড
ক্রীড়া ডেস্ক
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৭:০০

ক্রিস্তিয়ানো রোনালদোকে আদর্শ করে বেড়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। তার ঘরের দেয়ালে ছিল রোনালদোর ছবি। সেই কিংবদন্তির একটা রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে।

রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড ছিল রোনালদোর। ২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন তিনি। শনিবার সেভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে পাশে বসেন রোনালদোর। তিনি উদযাপনও করেন রোনালদোর সেই বিখ্যাত ‘সিইউউ’-এর মতো করে।

  রিয়াল ম্যাচ জিতেছে ২-০ গোলে। অপর গোলটি জুড বেলিংহামের। ম্যাচে অনৈকটা সময় ১০ জনে খেলেছে সেভিয়া। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগায় দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ম্যাচের পর সামাজিক মাধ্যমে উদযাপনের ছবির পাশাপাশি রোনালদোর সঙ্গে ছেলেবেলার একটি ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘নিজের স্বপ্নে বিশ্বাস রাখো…’, পাশাপাশি রোনালদোকে ট্যাগ করে মুকুটের ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রিয় তারকার শ্রেষ্ঠত্ব।

নিজের জন্মদিনে দিনে রেকর্ডটা স্পর্শ করতে পেরে আরও বেশি খুশি এমবাপ্পে, ‘‘ ক্রিস্তিয়ানো যা করেছিলেন, এখানে আমার প্রথম বছরেই তেমন কিছু করতে পারা অবিশ্বাস্য। আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার এবং বিশ্ব ফুটবলেও একটি উদাহরণ তিনি। বিশেষ একটি দিন এটি, আমার জন্মদিন। ছেলেবেলা থেকেই বলে এসেছি, জন্মদিনে পেশাদার ম্যাচ খেলা আমার স্বপ্ন, বিশেষ করে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে।"

ইতিহাদে প্রিমিয়ার লিগের খেলা আর্লিং হলান্ডের জোড়া গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে গোল সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়েছেন হলান্ড। পর্তুগিজ কিংবদন্তি দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করেছিলেন। হলান্ড তাঁকে ছাড়িয়ে গেছেন মাত্র ১১৪ ম্যাচেই।

 

আরও