সেই লুসাইলে জর্ডানকে হারিয়ে আরব কাপ মরক্কোর
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ০২:৪০:০০
কাতারের লুসাইল স্টেডিয়ামে তিন বছর আগে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স উপহার দিয়েছিল বিশ্বকাপ ফাইনাল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। একই মাঠে ফিফা আরব কাপের ফাইনালে হলো জমজমাট আরেক লড়াই। জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে মরক্কো।
মরক্কোর জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মরক্কো রাজা ষষ্ঠ মোহাম্মদ। এই সাফল্য দেশের ফুটবলকে আন্তর্জাতিক স্তরে সম্মানজনক স্থানে নিয়ে গেছে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষে ৩-৩ সমতায় ছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুটি দারুণ সেভে বাজিমাত করে লা আলবিসেলেস্তেরা। আরব কাপ ফাইনাল টাইব্রেকারে না গড়ালেও উপভোগ্য ছিল যথেষ্ট।
ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে ৩৫ গজ দূরের থেকে গতিময় শটে মরক্কোকে এগিয়ে দেন তান্নানে। বিরতির পরপরই সমতা ফেরায় মরক্কো। দ্রুত নেওয়া কর্নারের পর মোহান্নাদ আবু তাহার ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন অরক্ষিত আল ওলওয়ান। ৬৮তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আল ওলওয়ানই।
৮৭তম মিনিটে সৌভাগ্যের গোলে সমতা ফেরায় মরক্কো। মোহাম্মদ হিরমাতের হেড জর্ডান গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল আব্দেররাজ্জাকের গায়ে লেগে ফেরে পোস্ট ছুঁয়ে। এরপর সেই বল খুব কাছ থেকে জালে জড়ান আব্দেররাজ্জাক। ২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অতিরিক্ত সময়ে মরক্কোর হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আব্দেররাজ্জাকই।