Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

৫০ কিংবদন্তির নামফলক উন্মোচিত বিকেএসপিতে

৫০ কিংবদন্তির নামফলক উন্মোচিত বিকেএসপিতে
ক্রীড়া প্রতিবেদক
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৫:০০

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসংখ্য তারকা উঠে এসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। ৩৯ বছরের পথচলায় সেই দীর্ঘ যাত্রাকে সম্মান জানাতে আজ (মঙ্গলবার) উন্মোচন করা হলো বিকেএসপির ‘৫০ লিজেন্ডারি খেলোয়াড়’-এর নামফলক। বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।

বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপির উত্তরীয় পরিয়ে দেন তিনি।

 

বিকেএসপি লিজেন্ডস তালিকায় যারা:

 ক্রিকেট: নাঈমুর রহমান, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার, ফারজানা হক, মুমিনুল হক, লিটন দাস ও মারুফা আক্তার।

ফুটবল: মাসুদ রানা, হাসান আল মামুন, মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন।

হকি: আ ন ম মামুন উর রশীদ, আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।

অ্যাথলেটিকস: বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, জহির রায়হান ও শিরিন আক্তার।

শুটিং: আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকি।

সাঁতার: কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শীলা।

আর্চারি: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আবদুর রহমান আলিফ ও সাগর ইসলাম।

বাস্কেটবল: মিঠুন কুমার বিশ্বাস, সামসুজ্জামান খান ও খালেদ মাহমুদ আকাশ।

টেনিস: এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

বক্সিং: আবদুর রহিম।

 

আরও