Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:০৭:০০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গনও। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’’

বাফুফে লিখেছে, ‘‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১২টার দিকে নিজেদের ফেসবুক পেজে হাদির ছবি প্রকাশ করে শোক জানায় বাফুফে ও বিসিবি। 

 

 

 

 

আরও