বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড, দাবি ক্রিকবাজ ও ক্রিকইনফোর
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১৭:৩৯:০০
শেষ হয়ে গেল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, এমন দাবিই করেছে ক্রিকবাজ, ইএসপিএনক্রিকইনফো, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়াটুডেসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের। আইসিসি অবশ্য এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।
সকালে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়। আইসিসি সিইও সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি লিখে জানিয়েছেন যে, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়।
বোর্ডের সকল সদস্যদের উদ্দেশে লেখা সেই চিঠিতে সংযোগ উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি স্বভাবতই বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
ক্রিকবাজের ধারণা, বোর্ডের সব সদস্যকে পাঠানো এই চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না এবং সে কারণে বাংলাদেশকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো উপায় নেই। সেই দেশটি স্কটল্যান্ড। এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে বিসিবি এখনো কিছু জানায়নি।