শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১৬:৪০:০০
স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস। তাতে বিদায় ঘণ্টা বেজে গেল রংপুরের।
সিলেট টাইটানসের হয়ে ম্যাচ দিয়েই আজ বিপিএলে অভিষেক হয়েছে ওকসের। তাঁর অভিষেকটা যেমন দুর্দান্ত হয়েছে, তেমনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলিমিনেটরের আজকের রংপুর রাইডার্স-সিলেট টাইটানস ম্যাচটা এখন পর্যন্ত ২০২৬ বিপিএলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ। শেষ বলে যখন সিলেটের ৬ রানের সমীকরণ দরকার, তখন ফাহিম আশরাফকে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে রোমাঞ্চকর জয় এনে দেন ওকস। তাঁর (ওকস) ছক্কার পর সিলেট টাইটানসের ডাগআউটে দেখা যায় উল্লাস। আবেগে অনেকে কেঁদেও দিয়েছেন। ৩ উইকেটের জয়ে সিলেট উঠে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। এই দুই ব্যাটার ফিরলে সিলেটের জয়ে শঙ্কা জাগে। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। আর ১০ রানে ক্রিস ওকস ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে সিলেট। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।