Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট, জানা যাবে আজ

কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট, জানা যাবে  আজ
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪২:০০

দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা এরই মধ্যে জানিয়েছে ফিফা।  ‘দ্য বেস্ট’  বিজয়ীদের নাম ঘোষণা করা হবেআজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায়। এবারের আয়োজন হবে  কাতারের দোহায়। ফিফার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

দোহার ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার দেওয়ার পাশাপাশি বর্ষসেরা সমর্থক দল, গোলকিপার, সেরা গোল, ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডসহ মোট ৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।

ছেলেদের বর্ষসেরা হিসেবে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ।

ভোট দিয়েছেন ফিফার অর্ন্তভুক্ত ছেলে ও মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া ১ কোটি ৬০ লাখের বেশি সমর্থকদের ভোট দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছে ফিফা।

আরও